• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিডিয়া

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ৯:২৪
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ৯:২৪

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা হয়েছে।

গতকাল বুধবার রাত ১১টার দিকে অ্যাডভোকেট আব্দুল মশিউর মালেক নামের এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর রমনা থানায় এই মামলা দায়ের করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ এর (২), ৩১, ৩৫ আনা অভিযোগে বলা হয়েছে, আসামিরা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ন করে এবং বিভ্রান্তি ছড়াতে মিথ্যা তথ্য প্রচার করেছে।