• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

শামসুজ্জামান জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে : পুলিশ

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ৪:১৪
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ৪:১৪

শামসুজ্জামান জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে : পুলিশ

রাজধানীর রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে আদালতে হাজির করা হয়েছে। এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার। সেখানে উল্লেখ করা হয়েছে, আসামি শামসুজ্জামান জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে।

এ মামলায় জামিন চেয়ে তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার আবেদন করেন। তবে রাজধানীর তেজগাঁও থানার মামলায় এ পর্যন্ত কোন আবেদন জমা হয়নি।

আবেদনে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে সাড়ে ১২ টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এলাকা থেকে সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

গতকাল বুধবার রাত ১১টার দিকে অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক নামের এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর রমনা থানায় আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার দিনগত রাতে সৈয়দ মো. গোলাম কিবরিয়া (৩৬) নামে এক যুবলীগ নেতা বাদী হয়ে তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।