• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সুপ্রিম কোর্ট বারে তলবি সভা নির্বাচনের নতুন তারিখ ১৪-১৫ জুন

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ৭:৪০
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ৭:৪০

সুপ্রিম কোর্ট বারে তলবি সভা নির্বাচনের নতুন তারিখ ১৪-১৫ জুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামি ১৪-১৫ জুন। গত ১৫-১৬ মার্চ সুপ্রিম কোর্ট বারে কোনো নির্বাচন হয়নি-এমন রেজুলেশন নিয়ে নির্বাচনের নতুন এই তারিখ ঘোষণা করেন ‘সাধারণ সদস্য’রা। আজ (বৃহস্পতিবার) দুপুরে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে আহূত এক তলবি সভায় নির্বাচনের এ তারিখ ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার এম.আমীর উল ইসলামের সভাপতিত্বে তলবি সভা অনুষ্ঠিত হয়। সভায় বারের সাবেক সভাপতি ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো: জয়নুল আবেদীন, সিনিয়র অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদ, কয়েক শ’ আইনজীবী উপস্থিত ছিলেন। সভা আহ্বানকারী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শাহ আহমেদ বাদলকে সদস্য সচিব করে সুপ্রিম কোর্ট বারে ১৪ সদস্যের অন্তর্বর্তীকালিন কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্রেও ১৭(৩)(এ) অনুচ্ছেদ অনুযায়ী তলবি সভা আহ্বান করা হয়।