ঈদযাত্রায় বিনা টিকিটে রেল ভ্রমণের মতো চিত্র প্রতি বছরই দেখা মেলে। এবার এই চিত্র দূর করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবার বিনা টিকিটের যাত্রীদের স্টেশনে প্রবেশ বন্ধ করতে স্টেশনের ‘এক্সেস কন্ট্রোল’ জোরদারের সিদ্ধান্ত হয়েছে।
আজ শনিবার রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টেশন পরিদর্শন করে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে এ নির্দেশনা দেন।

