• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

অবৈধ জুস তৈরির কারখানায় অভিযান, ১ লাখ টাকা
জরিমানা

প্রকাশ: রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ৭:২৫
আপডেট: রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ৭:২৫

অবৈধ জুস তৈরির কারখানায় অভিযান, ১ লাখ টাকা
জরিমানা

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি অবৈধ ও ভেজাল জুস তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-১১ । রোববার (২ মার্চ) দুপুরে উপজেলার ব্রাক্ষন্দী পুর্বপাড়া এলাকায় মঞ্জুর ফুড প্রডাক্টে এ অভিযান চালানো হয়। এসময় ১ লাখ টাকা জরিমানা ও প্রায় ২৬ হাজার লিটার জুস ঘটনাস্থলে ধংস করা হয়।
অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান ও র‌্যাব-১১’র সিপিসি-১’র এএসপি মো: খলিলুর রহমান। এ সময় ক্যাব, নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বিল্লাল হোসেন রবিন উপস্থিত ছিলেন।
মো: সেলিমুজ্জামান জানান, অবৈধ প্রক্রিয়ায় জুস তৈরি এবং বিএসটাইয়ের অনুমোদন না নিয়ে বিএসটি আই এর লগো ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার ও ৪৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এবং প্রায় ২৬ হাজার লিটার জুস ধংস করা হয়। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com