• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আগামীকাল সোমবার রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার

প্রকাশ: রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ৭:৪৮
আপডেট: রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ৭:৪৮

আগামীকাল সোমবার রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার

রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। আগামীকাল সোমবার রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

এদিকে বিএনপির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অন্যান্য সময় সাধারণত আওয়ামী লীগ সভাপতিসহ দলটির অন্যদের দাওয়াত দিলেও এবার আমন্ত্রণ জানানো হয়নি। তবে অন্য রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।