• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের শোক

প্রকাশ: রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ৮:৫১
আপডেট: রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ৮:৫১

আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের শোক

দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ এম এম এনামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।এক শোক বার্তায় আহমেদ আকবর সোবহান বলেন, ‘আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ এম এম এনামুল হকের মৃত্যুতে বসুন্ধরা গ্রুপ এবং আমার পক্ষ থেকে গভীর শোক এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা প্রকাশ করছি। তার জীবন, আদর্শ এবং কর্ম আমাদের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি তার বিদেহী রূহের মাগফিরাত কামনা করি।’