আবারও ঘরের মাঠে হারের দেখা পেলো মেসি-এমবাপ্পেরা। রক্ষণের দুর্বলতায় তাদের দল পিএসজি গোল হজম করেছে লিওঁর।
লিগ ওয়ানে ১-০ গোলে পিএসজিকে হারিয়ে লিওঁ শিরোপা লড়াইটা জমিয়ে দিয়েছে।আসরে প্রথম দেখায় গত বছরের সেপ্টেম্বরে লিওঁর মাঠে লিওনেল মেসির একমাত্র গোলে জিতেছিল পিএসজি। রবিবার রাতে শেষ দিকে অনেক আক্রমণ করেও ওই ব্যবধান আর ঘোচাতে পারেনি এমবাপ্পের দল।

