• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যুবদল আন্দোলন করছে : টুকু

প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ৯:৩০
আপডেট: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ৯:৩০

9663258 2

দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যুবদল আন্দোলন করছে : টুকু

দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য যুবদল আন্দোলন করছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস এবং জাতীয় সংসদ নির্বাচন পদ্ধতি দলীয়করণের ব্যবস্থা পাকাপোক্ত করতে চাচ্ছে। সভা-সমাবেশে সুষ্ঠু নির্বাচনের কথা বললেও বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। সর্বশেষ ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তার তারই দৃষ্টান্ত।

আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের ঢাকা বিভাগীয় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন টুকু।

যুবদল সভাপতি বলেন, রোজার দিনেও আমরা (বিএনপি) আমাদের কর্মসূচি নিয়ে মাঠে আছি। জনগণের স্বাধীনতা রক্ষার জন্য আমরা মাঠে আছি। আমরা মাঠে আছি গরিব মানুষের পক্ষে, এই সরকারের বিরুদ্ধে। আমরা চাই, এ দেশের মানুষ মাংস-মাছ না খেলেও যেন অন্তত ডাল-ভাত পেট ভরে খেতে পারে… দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে পারি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনেই এই সরকারের পতন ঘটবে দাবি করে সুলতান সালাউদ্দিন টুকু সবাইকে ঐক্যবদ্ধ হ‌য়ে রাস্তায় নামার আহ্বান জানান।

যুবদলের ঢাকা বিভাগীয় সহসভাপতি রেজাউল করিম পলের সভাপতিত্বে এবং ঢাকা বিভাগীয় সহসাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম মোস্তফা সাগর, যুগ্ম সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন, ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, সদস্য সাদিকুর রহমান সাদেক, মোন্তাজুর রহমান মন্তু, সাইদুর রহমান সোহেল, মহসিন হোসাইন বিদ্যুৎ, মশিউর রনি, মো. হোসেন রাজু, সজল, সজিব, রফিক প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com