• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

আমার ছেলে সাহসী, ওকে তুলে নিতে হয় না, ডাকলেই হাজির হতো: শামসুজ্জামানের মা

প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ৮:৩৪
আপডেট: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ৮:৩৪

Capture 31

আমার ছেলে সাহসী, ওকে তুলে নিতে হয় না, ডাকলেই হাজির হতো: শামসুজ্জামানের মা

‘আমার দুই ছেলে। এক ছেলে (হোলি আর্টিজানের জঙ্গি হামলায় নিহত পুলিশের সহকারী কমিশনার রবিউল করিম) এই দেশের জন্য জীবন দিয়েছে। আরেক ছেলে শামসুজ্জামান। আমার ছেলে শামসুজ্জামান সাহসী। রাতের আঁধারে ওকে তুলে নিতে হয় না। ওকে ডাকলে ও নিজেই গিয়ে হাজির হতো।’

সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান কারামুক্তি পেয়ে গতকাল সোমবার রাত ১০টার দিকে ঢাকার ধামরাইয়ে তাঁর মামার বাসায় যান। এ সময় তাঁর মা করিমন নেসা উপস্থিত সবার সামনে এসব কথা বলেন।

গতকাল সন্ধ্যায় কারামুক্তির পর প্রথমে শামসুজ্জামান তাঁর কর্মস্থল প্রথম আলো কার্যালয়ে যান। সেখান থেকে রাত ১০টার দিকে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় তাঁর মামার বাসায় থাকা মায়ের কাছে ফেরেন তিনি। এ সময় শামসুজ্জামানের আত্মীয়স্বজন, পাড়া–প্রতিবেশী এবং সাভারে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা তাঁর সঙ্গে দেখা করতে আসেন। সবার সঙ্গে হাসিমুখে কুশল বিনিময় করেন তিনি।

তুলে নেওয়ার ছয় দিনের মাথায় গতকাল দুপুরের পর ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় করা মামলায় জামিন পান শামসুজ্জামান। সন্ধ্যা ছয়টার পর কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com