• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজধানীর বঙ্গবাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪১ ইউনিট

প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ৮:২৯
আপডেট: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ৮:২৯

রাজধানীর বঙ্গবাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪১ ইউনিট

রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৪১টি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক প্রথম আলোকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

রাফি আল ফারুক বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট কাজ করছে। এ ছাড়া অনেক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।