• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

এবার বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন বুবলী

প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ৯:৫৫
আপডেট: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ৯:৫৫

9666325800 1

এবার বঙ্গবাজারের পোড়া কাপড় কিনলেন বুবলী

অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন দেশের সব থেকে বড় পাইকারি কাপড়ের মার্কেট বলা হয় বঙ্গবাজারের অনেক বিক্রেতা। তাহসান খানের পর এবার তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন চিত্রনায়িকা শবনম বুবলী।

একুশে পদকপ্রাপ্ত মানবিক ফাউন্ডেশন বিদ্যানন্দ্যের মাধ্যমে এই কাজে অংশ নিয়েছেন তারকারা।

বুধবার বুবলী এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, বঙ্গবাজারের পুড়ে যাওয়া কিছু কাপড় আজ কিনে নিলাম বিদ্যানন্দ কাছ থেকে। যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। সবাই কে অনুরোধ করা হচ্ছে কিছু পুড়ে যাওয়া কাপড় কিনে হলেও ক্ষতিগ্রস্থদের পাশে থাকতে।

বিদ্যানন্দ জানায়, তারা নগদ এক কোটি টাকা তুলে দিতে চায় ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। একটি পোস্টে তারা জানায়, আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com