• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ঢাকার যেসব মার্কেট ঝুঁকিপূর্ণ বলেন সিভিল ডিফেন্সের মহাপরিচালক

প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ৫:২৬
আপডেট: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ৫:২৬

ঢাকার যেসব মার্কেট ঝুঁকিপূর্ণ বলেন সিভিল ডিফেন্সের মহাপরিচালক

গাউসিয়া মার্কেট ও রাজধানী সুপার মার্কেটসহ ঢাকার কয়েকটি মার্কেট ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় জরিপ করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মাইন উদ্দিন।

বুধবার (৫ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের প্রধান ফটকে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিজি বলেন, ‘বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা অনুসরণ করে এসব মার্কেটে প্রবেশ ও প্রস্থান পয়েন্ট আছে কিনা তা খতিয়ে দেখতে আগামীকাল থেকে আমরা একটি জরিপ শুরু করব।’

তিনি আরো বলেন, মার্কেটের মালিকদের নিয়ে জরিপ করা হবে এবং তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হবে।

বঙ্গবাজার মার্কেটের অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বলেন, বঙ্গবাজার মার্কেটের আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এখনো কাজ করছে।

সূত্র : ইউএনবি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com