• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার করা হয়েছে

প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ২:১৪
আপডেট: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ২:১৪

8586570C 3A2F 4834 B90B E4DE8E3FC61D

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার করা হয়েছে

সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুস দেওয়ার মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের ম্যানহাটনের ফৌজদারি আদালতে আত্মসমর্পণ করলে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় ট্রাম্প গ্রেপ্তার হলেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএনের খবরে আরও বলা হয়, গ্রেপ্তারের পর ট্রাম্পের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে। পরে তাকে আদালত কক্ষে নিয়ে অভিযোগ পড়ে শোনানো হবে। আদালতে হাজির করার আগে অল্পকিছু সময় ডিএ কার্যালয়ে অবস্থান করবেন ট্রাম্প। গ্রেপ্তার থাকা অবস্থায় তাকে হাতকড়া না পরানো হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে পাহারায় রাখবেন।


এর আগে এ মামলায় আদালতে আত্মসমর্পণ করার জন্য আজ সকালে নিউইয়র্কে পৌঁছান ট্রাম্প। পরে দুপুরের দিকে ট্রাম্প টাওয়ার থেকে তিনি গাড়িবহর নিয়ে ম্যানহাটান ক্রিমিনাল কোর্ট ভবন এলাকায় আসেন। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা অবস্থা


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com