কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় আবারও বাড়িয়েছে সরকার। রবিবার (৯ মার্চ) পর্যন্ত এই সময় বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার (৫ এপ্রিল) হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হলেও কোটা পূরণ না হওয়ায় রবিবার (৯ এপ্রিল) পর্যন্ত নিবন্ধন করা যাবে। এরপর হজযাত্রী নিবন্ধন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
মতিউল ইসলাম বলেন, এখনও কোটার ৮ হাজার ফাঁকা থাকলেও সরকারি-বেসরকারি ৩ হাজারের বেশি হজ গাইডকে সৌদি আরবে পাঠাতে হবে। তাদের জন্য কিছু কোটা সংরক্ষণ করা আছে। ফলে এখন পর্যন্ত সব মিলিয়ে ৪ হাজার কোটা ফাঁকা থাকতে পারে।

