• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আইনের শাসন প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করছে জাতীয় সংসদ

প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ৭:২১
আপডেট: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ৭:২১

Capture 87

আইনের শাসন প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করছে জাতীয় সংসদ

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা পঞ্চাশ বছরের পথ চলায় বাংলাদেশের জাতীয় সংসদ অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে উল্লেখ করে বলেছেন, সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ অনেক চড়াই-উৎরাইয়ের মধ্যদিয়ে গণতন্ত্র অগ্রায়নে ভূমিকা রেখে চলেছে। সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় মহান জাতীয় সংসদ অনন্য ভূমিকা পালন করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ধারবাহিকভাবে ২০০৮ সালের পরে এই দেশে গণতন্ত্র অব্যাহত আছে। যার ফলে একটা স্থিতিশীলতা আছে। মাঝে মাঝে আমাদের প্রতিবন্ধকতা, অনেক চড়াই-উৎরাই পার হতে হয়। তারপরও বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, আশা করি ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ এবং জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। 

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুক্রবার ( ৭ এপ্রিল) জাতীয় সংসদ সংসদের ৫০ বছর পূর্তি, সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে ১৪৭ বিধিতে দেওয়া প্রস্তাব সাধারণ উত্থাপনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

 এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংসদে ভাষণ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব সাধারণ উত্থাপনের পর এর ওপর সংসদে আলোচনা শুরু হয়। প্রথমদিন সরকারি দলের সংসদ সদস্য প্রবীণ রাজনীতিক আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও শেখ ফজলুল করিম সেলিম আলোচনায় অংশ নেন। সংসদ সদস্যদের আলোচনা শেষে আগামীকাল রবিবার প্রস্তাবটি সর্বসম্মতক্রমে গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com