• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

আরও চমকপ্রদ কিছু আসবে: হৃদয় খান

প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ১১:০৭
আপডেট: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ১১:০৭

আরও চমকপ্রদ কিছু আসবে: হৃদয় খান

নিয়মিত নতুন গান প্রকাশ করছেন হৃদয় খান। সম্প্রতি তাঁকে উপস্থাপক হিসেবেও দেখা গেছে। অন্যদের জন্য গান তৈরি করছেন। এসব নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছে বিনোদন।

নতুন করে আবার উপস্থাপনায় দেখা গেল। কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন?

দারুণ। ভক্তরা নানা রকম মন্তব্য করছেন। এর মধ্যে অনেকের অভিযোগ, আমি কেন এত ইংরেজি বলি। আমি তো আসলে আর অন্য সবার মতো উপস্থাপক হতে পারব না। এটা খুব ক্যাজুয়াল একটা অনুষ্ঠান। রেডিওতে যখন করতাম, তখনো এমনটাই করতাম।