• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কথা একটাই এই স্বৈরাচারী দানব সরকারকে বিদায় করতে হবে

প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ৪:১০
আপডেট: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ৪:১০

কথা একটাই এই স্বৈরাচারী দানব সরকারকে বিদায় করতে হবে

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কথা একটাই এই স্বৈরাচারী দানব সরকারকে বিদায় করতে হবে। বৃহস্প‌তিবার (০৬ এপ্রিল) জাতীয়তাবাদী যুবদলের ফরিদপুর বিভাগীয় মতবিনিময় সভা ও ইফতার মাহফিল তি‌নি এসব কথা ব‌লেন।

দুদু ব‌লেন, কথা একটাই এই স্বৈরাচারী দানব সরকারকে বিদায় করতে হবে। এই স্বৈরাচারী সরকারকে বিদায় করা ছাড়া অন্য কোন বিকল্প নেই। এই সরকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কটূ‌ক্তি, অপপ্রচার নেই যে তারা চালায়নি। কিন্তু দেশের জনগণ তা বিশ্বাস করে না। তারা সবসময় তারেক রহমানের পাশে আছে। বাংলাদেশের জনগণ প্রস্তুত এই স্বৈরাচার কর্তৃত্ববাদী সরকারকে বিদায় করার জন্য।

বিএনপির এই শীর্ষনেতা বলেন, এই দেশ যেজন্য স্বাধীন করা হয়েছিল সবকিছু আজ পদদলিত হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী যেন একটি দলের বাহিনী। প্রশাসন যেন একটি দলের প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয় সারা জীবন গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্মতি স্বৈরতন্ত্রের পক্ষ নিয়েছে। আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদের সংগঠন এই স্বৈরতন্ত্রের সরকারের পক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দিচ্ছে।

‌তি‌নি ব‌লেন, জাতিসংঘ থেকে বলা হয়েছে, ডিজিটাল আইন বাতিল করুন। আর আমাদের গণধিকৃত সরকার ও আইনমন্ত্রী বলেছে, এটা বাতিল করার প্রয়োজন নেই। মানুষ খেতে পাচ্ছে না। কাজ নেই, চাকরি নেই। আর এই কথা মানুষ বলতে পারবে না। আর বললেও সাংবাদিকরা লিখতে পারবে না। কি ভয়ঙ্কর ব্যাপার।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, শ্যামা ওবায়েদ ও বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।