• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ৬:২৯
আপডেট: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ৬:২৯

খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১৯ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এবং ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের সহযোগিতায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ উৎসবের উদ্বোধন করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন।

এসময় শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর মোছা. তাছলিমা খাতুন, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক তালুকদার রাসেল মাহমুদ, গণিত ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক রাজু রায়সহ শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পরপরই বিভিন্ন আকার, আকৃতি ও রঙ-বেরঙের বহুসংখ্যক ঘুড়িতে আকাশ ছেঁয়ে যায়। সৃষ্টি হয় মনোরম দৃশ্যের। ঘুড়ি উৎসবের পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে নাগরদোলা, মোরগ লড়াই, হাড়ি ভাঙা ও লাঠি খেলার আয়োজন করা হয়। এসময় দর্শনার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মাঠ মুখরিত হয়ে উঠে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com