• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

গুচ্ছ ভর্তি পরীক্ষার মত দেওয়ায় অধ্যাপককে মারধর, সিসিটিভি ফুটেজ গায়েব

প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ১১:২৪
আপডেট: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ১১:২৪

গুচ্ছ ভর্তি পরীক্ষার মত দেওয়ায় অধ্যাপককে মারধর, সিসিটিভি ফুটেজ গায়েব

সমন্বিত গুচ্ছ পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণের পক্ষে মত দেয়ায় মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। এ ঘটনায় উপাচার্যের সভাকক্ষে থাকা সিসি টিভি ফুটেজ গায়েব করে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) উপাচার্যের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের ৬৫ তম বিশেষ একাডেমিক কাউন্সিল সভায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল  কাদেরকে মারধরের এ ঘটনা ঘটে।

একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় গুচ্ছে থাকা না থাকা উভয় মতের শিক্ষক উপস্থিত ছিলেন। গুচ্ছে না থাকতে চাওয়া শিক্ষকরা সমন্বিত গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার বাইরে গিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষার জন্য কেন্দ্রীয় কমিটিসহ ইউনিট কমিটি গঠন করতে উপাচার্যকে চাপ প্রয়োগ করার সময় ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের গুচ্ছে না থাকার কারণ জানতে চান এবং বলেন, গুচ্ছে আসার সময় আমরা সর্বসম্মতিক্রমে একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেটের সিদ্ধান্ত, ইউজিসি ও মন্ত্রনালয়ের সিদ্ধান্ত নিয়ে গুচ্ছে আসছি। এখন গুচ্ছ থেকে বের হতে হলেও সেসব প্রসিডিউরে যেতে হবে। তখন তাকে গুচ্ছে থাকতে না চাওয়া শিক্ষকরা কথা বলতে বাধা দিয়ে থামিয়ে দেন।