• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি ইফতারের নামে নামিদামি হোটেলে বসে ষড়যন্ত্র করছে: নাছিম

প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ১১:৩৮
আপডেট: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ১১:৩৮

বিএনপি ইফতারের নামে নামিদামি হোটেলে বসে ষড়যন্ত্র করছে: নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি ইফতার মাহফিলের নামে দেশি-বিদেশিদের নিয়ে নামিদামি হোটেলে বসে দেশের মানুষের ভাগ্য নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত।

শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে মাদারীপুর পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়ামে ইফতারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। এ দেশের জনগণ চায় দেশের গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার অক্ষুণ্ন থাকুক। যারা এ দেশের পবিত্র সংবিধানকে পদদলিত করার অপচেষ্টা চালাবে, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে তাদের প্রতিহত করা হবে।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মধ্যে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে এগিয়ে চলেছে। দেশের প্রতিটি গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়েছে।

এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ হোসেন খান, মাদারীপুর পৌরসভার মেয়ার খালিদ হোসেন ইয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।