• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

১০ দফা বাস্তবায়নের দাবীতে বরিশালে বিএনপির অবস্থান কর্মসুচি

প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ২:৫৮
আপডেট: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ২:৫৮

১০ দফা বাস্তবায়নের দাবীতে বরিশালে বিএনপির অবস্থান কর্মসুচি

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি ও দূর্নীতির প্রতিবাদে এবং ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে বরিশালের তিনটি থানায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। শনিবার (৮ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে শুরু হয় এই কর্মসূচি।

এর মধ্যে বরিশাল কোতয়ালী বিএনপি নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচি পালন করে। এতে প্রধান অতিথি ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।

কাউনিয়া থানা বিএনপির উদ্যোগে নগরীর আমানতগঞ্জ সোনালী আইসক্রিম মোড় এলাকায় অবস্থান কর্মসুচি পালন করে। সেখানে প্রধান অতিথি ছিলেন, কোন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ। এছাড়া এয়ারপোর্ট থানা বিএনপি নগরীর কাশীপুর বাজারের শহীদ মিনার চত্ত্বরে অবস্থান কর্মসুচি পালন করে।

এদিকে বেলা ১২টায় পৃথকভাবে অবস্থান কর্মসুচি পালন করেছে সদর উপজেলা বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে তারা এই কর্মসুচি পালন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।

বিএনপির অবস্থান কর্মসুচি ঘিরে সকাল থেকেই নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।