• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ১ কোটি টাকা দেবে এফবিসিসিআই

প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ৭:০৮
আপডেট: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ৭:০৮

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ১ কোটি টাকা দেবে এফবিসিসিআই

নিউজ ডেস্ক

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে।

বঙ্গবাজারে ঘটনাস্থল পরিদর্শন শেষে রবিবার (৯ এপ্রিল) দুপুরে এ ঘোষণা দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এগিয়ে আসতে দেশের সব ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি।

এফবিসিসিআই সভাপতি বলেন, আমি দেশের বাইরে ছিলাম। গতকাল সকালে ওমরাহ শেষে দেশে এলাম। আমাদের সংগঠনের সহ-সভাপতি এর আগেও এখানে এসেছেন। এ ঘটনা ব্যবসায়ীদের জন্য খুবই দুঃখজনক। এখানকার ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ব্যবসা করেন রোজার মাসে।

তিনি বলেন, মার্কেটটির একটা স্থায়ী সমাধান দরকার। দোকান মালিক সমিতিকে আহ্বান জানাবো, এটার একটা ব্যবস্থা করার জন্য। প্রয়োজনে এফবিসিসিআই পাশে থাকবে।

তিনি আরো বলেন, সব ব্যবসায়ীকে আহ্বান জানাবো তাদের পাশে দাঁড়ানোর জন্য। ব্যবসায়ীরা পাশে দাঁড়ালে সাধারণ মানুষও তাদের পাশে দাঁড়াবে।