• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

শেখ হাসিনা উচ্চ আদালতের কাঁধে বন্দুক রেখে জনগণের স্বাধীনতা কেড়ে নিয়েছে’

প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ৬:২৭
আপডেট: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ৬:২৭

শেখ হাসিনা উচ্চ আদালতের কাঁধে বন্দুক রেখে জনগণের স্বাধীনতা কেড়ে নিয়েছে’

কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি বলেছেন এই নিশিরাতের সরকার শেখ হাসিনা উচ্চ আদালদতর কাঁধে বন্দুক রেখে এদেশের তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে।

শনিবার (৮ এপ্রিল) বিকালে নদী মার্তৃক উপজেলা জেলা মেহেন্দিগঞ্জ উপজেলার পাতার হাট রাজলক্ষি সিনেমা হল মোড়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচিতে তিনি প্রধান অতিথির বক্তব্যতে একথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিশেষ কয়েকটি বাহিনীর ছত্রছায়ায় তার অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করতে আবার নাটকীয় কায়দায় পুনরায় ক্ষমতায় বসার পায়তারা করছে বাংলার জনগণ। এবার আর সেই সুযোগ শেখ হাসিনাকে দেবে না।

‘আজ রমজান মাসে মানুষ কোনো কিছু কিনতে পারে না। আজ তাদের ক্রয় ক্ষমতার বাহিরে রয়েছে এই সরকার জনগণের ভোটের সরকার নয় বলেই জনগণের ভোটের নির্বাচিত সরকার নয় বলেই জনগণের প্রতি তার কোনো দ্বায়বদ্ধতা নেই।’

‘এই সরকার দিনের ভোট রাতে করে ক্ষমতা দখল করেছে। এই সরকারকে আর জনগণ দেখতে চায় না। তাই আগামী দিনে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার এক দফার আন্দোলনের ডাক দেবে সেই কর্মসূচির মাধ্যমে এই অবৈধ শেখ হাসিনার সরকারের পতনের কর্মসূচি। সেই কর্মসূচি পালনের জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না।’

উপজেলা বিএনপি সভাপতি সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবুর সভাপতিত্বে ও বাবুল পালোয়ানের সঞ্চলনায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপি সভাপতি জিয়া উদ্দিন সুজন, শিহাব উদ্দিন সেলিম, নাসির উদ্দিন তালুকদার, আফসার হোসেন অালম, কামরুল ইসলাম কাজল, মো. ইউনুসুর রহমান যুবায়ের, নলী মো. জামাল হোসেন, মাকসুদুর রহমান মুকুল, ডাক্তার শহিদুজ্জামান, মনির হাওলাদার, আমজাদ পোদ্দার, সুমন বিশ্বাসসহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের সদস্য গণ।

পরে দলীয় নেতা কর্মীদের নিয়ে বেগম জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা ইফতারপূর্ব দোয়া মোনাজাত করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com