• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দেশকে বাঁচাতে হলে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে : শামসুজ্জামান দুদু

প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ৭:৫৫
আপডেট: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ৭:৫৫

দেশকে বাঁচাতে হলে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে : শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই দেশকে বাঁচাতে হলে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচাতে হলে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। আর এই সরকারের পতন ঘটাতে দেশ নায়ক যখনই ডাক দিবেন তখনই সবাইকে রাস্তায় নেমে আসতে হবে। এছাড়া এ সরকারের পতন ঘটানো আর কোনো পথ আছে বলে আমার মনে হয় না।

সোমবার (১০ এপ্রিল) জাতীয়তাবাদী কৃষকদলের খুলনা ও বরিশাল বিভাগীয় মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘বেগম খালেদা জিয়া কৃষকদের জন্য সারের দাম কমিয়েছিলেন, এ কথা বলার জন্য আজ আমি এখানে আসিনি। গত ১৫ বছর যাবত কৃষকরা যে অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে। কৃষকদেরকে বাঁচাতে হলে, এই দেশকে বাঁচাতে হলে, এই অপহরণকারী খুনি কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের পতন করা ছাড়া অন্য কোনো পথ নাই।’

এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের নেতা যদি ডাক দেয় রাস্তায় নামার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? উপস্থিত সকলেই হাত উঠিয়ে বলেন আমরা প্রস্তুত আছি।’

দুদু বলেন, ‘এই কর্তৃত্ববাদী, সন্ত্রাসবাদি সরকারের হাত থেকে দেশকে বাঁচিয়ে আবার শ্যামল সুফলা, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সোনার বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’

মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে সভাপতিত্ব করেন কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন। বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com