• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বৃষ্টির সম্ভাবনা নেই, তাপপ্রবাহ থাকবে আরও সাতদিন

প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ৯:৪৭
আপডেট: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ৯:৪৭

বৃষ্টির সম্ভাবনা নেই, তাপপ্রবাহ থাকবে আরও সাতদিন


আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়তে পারে।  বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা বলেছেন, ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে। আগামী ২০ এপ্রিলের পর বৃষ্টি হতে পারে। সেই পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

রবিবার দেশের পাঁচ বিভাগ ও এক জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। সোমবার পাঁচ বিভাগ ও চার জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গতকাল যা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, আগামী দু-তিনদিন পর দেশের কোনো কোনো স্থানে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও তা ২০ তারিখের পরে হতে পারে। সেই পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আমরা বলেছি, আগামী সাতদিন তাপপ্রবাহ থাকবে।