• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ভোলার শশীভূষণে এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ৪:০৭
আপডেট: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ৪:০৭

9666587

ভোলার শশীভূষণে এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে আসমা বেগম ওরফে ঝুমুর নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কমিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ওই গ্রামের রাকিব হোসেনের স্ত্রী ও চরফ্যাশন পৌরসভার রুহুল আমিনের মেয়ে।
নিহত গৃহবধূর শাশুড়ি ফাতেমা জানান, পুত্রবধূ ঝুমুর ও তার স্বামী রাকিব আলাদা ঘরে থাকেন। ঘটনার দিন রাকিব কাজে যান। ঝুমুর তার ছেলেকে নিয়ে দরজা বন্ধ করে ঘরেই ছিলেন। হঠাৎ নাতির কান্নার শব্দ শুনে তিনি ঝুমুরকে ডাকেন। কিন্তু কোনো সাড়া শব্দ পাননি। তখন তিনি বাহির থেকে দরজা খুলে ঘরে ঢোকেন এবং দেখতে পান ঘরের আড়ার সঙ্গে ঝুঁলছে পুত্রবধূ ঝুুমুর। আর বিছানায় কাঁদছে নাতি। পরে তিনি চিৎকার করলে বাড়ির অন্য সদস্যরা ছুটে গিয়ে পুত্রবধূকে উদ্ধার করেন। তবে কি কারণে পুত্রবধূ গালায় ফাঁস দিয়েছেন তা তিনি জানেন না।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহামান পাটোয়ারী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তবে গৃহবধূর শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। গলায় ওড়নার দাগ রয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তে জন্য লাশ ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com