• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফের বাসভবনে আগুন

প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ১০:৪৬
আপডেট: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ১০:৪৬

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফের বাসভবনে আগুন

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টায় মেয়রের কুমারপাড়াস্থ বাসার একটি ভবনে নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

মেয়র আরিফের একান্ত সহকারী সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে এর আগেই বেশকিছু জিনিসপত্র পুড়ে যায়। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে আগুন এসি থেকে লাগতে পারে।

সিলেট তালতলাস্থ দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা বেলাল আহমেদ বলেন, আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। কিভাবে আগুন লাগলো বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি। তবে সময় মতো দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

উল্লেখ্য, মেয়র আরিফ বর্তমানে লন্ডন সফরে রয়েছেন।