• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিল্প ও সাহিত্য

বৈশাখের অঙ্গীকার : প্রিতময় সেন

প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ২:২৬
আপডেট: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ২:২৬

বৈশাখের অঙ্গীকার : প্রিতময় সেন

ভালো থাকুক প্রতিটি মানব
ভালো হোক তাদের চিন্তাধারা,
সৃজনশীল হোক তাদের জ্ঞান
বুঝতে শিখুক ভালো – খারাপ।

ধনী ব্যক্তির উঁচু আসন
গরিবের জায়গা মাটিই,
কেন এই কঠিন নিয়ম
রক্তে -মাংসেতো সবাই একি….।

জাত- ধর্ম সব ভুলে
থাকবো সবাই একি সাথে,
পক্ষপাতিত্ব বন্ধ হলে
সমাজ ভাসবে শান্তির স্রোতে।

নতুন বছর, নতুন ভাবে
অঙ্গীকার থাকুক এই হয়ে,
সব ভেদাভেদ ভুলে গিয়ে
থাকবো সবাই মিলেমিশে।