• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

শহীদ মিনারে জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার প্রদান

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ৩:১৭
আপডেট: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ৩:১৭

শহীদ মিনারে জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার প্রদান

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে সকাল ১০টা ৫ মিনিটে বারডেম হাসপাতালের হিমাগার থেকে ফ্রিজিং ভ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে তাকে সর্ব স্তরের জনতা শ্রদ্ধা জানান।

জাফরুল্লাহ চৌধুরী বহুবছর ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার বার্ধক্যজনিত জটিলতাগুলো খারাপের দিকে যায়। এর মধ্যে সোমবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মঙ্গলবার রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাফরুল্লাহ চৌধুরীর জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কোয়েপাড়া গ্রামে। তার বাবা হুমায়ন মোর্শেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা আর মা হাছিনা বেগম চৌধুরী ছিলেন গৃহিনী। মা–বাবার ১০ সন্তানের মধ্যে জাফরুল্লাহ চৌধুরী ছিলেন সবার বড়।