• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

এবার ঈদ উপলক্ষে ‘সাদা সাদা কালা কালা এবার নাটকে

প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ৫:০৩
আপডেট: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ৫:০৩

এবার ঈদ উপলক্ষে ‘সাদা সাদা কালা কালা এবার নাটকে

নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমায় হাশিম মাহমুদের লেখা ‌‘সাদা সাদা কালা কালা’ গানটি প্রকাশের পরপরই ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করে, যা এখনো তরুণদের মুখে মুখে। সেই রেশ থাকতে থাকতেই এবার একই শিরোনামে নির্মিত হলো টেলিভিশন নাটক। জুয়েল এলিনের রচনায় এটি পরিচালনা করেছেন নির্মাতা সকাল আহমেদ। আর এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মোশাররফ করিম-তানিয়া বৃষ্টি। সঙ্গে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান।

সিনেমার গানটির সঙ্গে কেবল নামেরই মিল রয়েছে, বাকি সবই অন্যরকম। এমনকি থাকছে না গানটিও। নির্মাতা সকাল আহমেদের ভাষ্য, গল্পের কারণেই মূলত নাটকের জন্য নামটি বেছে নেওয়া। দর্শকরা দেখলেই বুঝতে পারবেন নামটি কেন ‘সাদা সাদা কালা কালা’। হয়তো সাদৃশ্যও কিছু খুঁজে পাবেন তারা; কিন্তু গানটির সঙ্গে নাটকের কোনো সম্পর্ক নেই।

গল্পে দেখা যাবে, অভিনেত্রী দিলারা জামানের পরিবার খুবই সম্ভ্রান্ত। শিক্ষিত মহিলা তিনি; কিন্তু ভাগ্যক্রমে তার মেয়ে তানিয়া বৃষ্টির বিয়ে হয় গ্রামের একজন অর্ধশিক্ষিত যুবকের সঙ্গে। ছেলেটি হচ্ছেন মোশাররফ করিম। বিয়ের পর সেই মেয়ে-জামাইকে কোনোভাবেই মেনে নিতে পারেন না দিলারা জামান।

নির্মাতা সকাল আহমেদ বলেন, ‘নানা ধরনের হাস্য-রসাত্মক ঘটনা ঘটতে থাকে। দিলারা জামান সাদা-কালো নিয়ে যে পার্থক্য করছেন, সেটাকে শেষদিকে আমরা একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, যেখানে সাদা-কালোর মধ্যে কোনো বৈষম্য নেই। মূলত বর্ণবাদবিরোধী একটা ভাবনা থেকেই নাটকটি নির্মাণ করেছি।’

সম্প্রতি রাজধানী উত্তরায় নাটকটির দৃশ্যধারণ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন তালহা তাবাসসুম, মিথিলা, হানিফ প্রমুখ। বাংলাভিশনের ঈদ আয়োজনে প্রচার হবে নাটকটি।

এবার ঈদ উপলক্ষে ‘সাদা সাদা কালা কালা’ ছাড়াও বেশকিছু নাটক নির্মাণ করেছেন নির্মাতা সকাল আহমেদ। এগুলো হলো ‘সব দোষ হোসেন আলীর’, ‘চোর ডাকাত পুলিশ’ ও ‘দমকা হাওয়া’। আগামী ১৫ এপ্রিল থেকে মাছরাঙায় প্রচার চলতি ধারাবাহিক ‘পিতা বনাম পুত্র গং’-এর শুটিংয়ে ফিরবেন নির্মাতা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com