• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

গোলাপগঞ্জে বাদেপাশা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল

প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ৯:২০
আপডেট: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ৯:২০

গোলাপগঞ্জে বাদেপাশা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল

শুক্রবার গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাহে রমজান উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।

বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ লুকুছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আহমদের পরিচালনায় বাগলা বাজার আল-আমিন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে গোলাপগঞ্জ উপজেলা, বাদেপাশা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় চার শতাধিক দলীয় নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ডাঃ আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ,জেলা ছাত্রদলের সহ সভাপতি কামরুজ্জামান জোনাক। আরো উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহান আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুহেদ আহমদ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি রিয়াজ উদ্দিন গেদাই মিয়া ,যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাহেদ ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রমুখ।