• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বাগেরহাটে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩ ১০:৩১
আপডেট: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩ ১০:৩১

Capture 171

বাগেরহাটে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

বাগেরহাট জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড হয়েছে জেলাটিতে। চলতি গ্রীষ্ম মৌসুমের এটি জেলার সর্বোচ্চ তাপমাত্রা। দেশের যে ৭টি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বাগেরহাট জেলা তার অন্যতম।

মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ মো. হারুন অর রশিদ বলেন, বিকেলে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে মোংলায়। বৃহস্পতিবার মোংলায় দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। 

আগামী ১৫ থেকে ২১ এপ্রিল পর্যন্ত চুয়াডাঙ্গা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, ফরিদপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে।আগামী ১৫ থেকে ২১ এপ্রিল পর্যন্ত চুয়াডাঙ্গা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, ফরিদপুর জেলার সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে। এই তীব্র তাপপ্রবাহের ব্যপ্তি বেড়ে দেশের ১০টি জেলায় ছড়িয়ে পড়তে পরে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাগেরহাটের মোংলায় ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com