• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

চাচা-ভাতিজাকে নিয়ে যত আলোচনা বরিশালে

প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ২:৩৮
আপডেট: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ২:৩৮

চাচা-ভাতিজাকে নিয়ে যত আলোচনা বরিশালে

বরিশাল সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহকে পাল্টে বিসিসি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তার চাচা মুক্তিযোদ্ধা আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর এখন নগরময় আলোচনা চলছে চাচা খোকন সেরনিয়াবাত আর ভাতিজা সাদিক আবদুল্লাহকে নিয়ে। চায়ের দোকানে, অফিস, ব্যাংক-বীমা, বাসাবাড়িসহ যে কোনো আড্ডায় আলোচনার কেন্দ্রবিন্দু সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন। দেশের বিভিন্ন স্থানের কৌতূহলী বাসিন্দারাও ফোন করে সাদিক আবদুল্লাহর বাদ পড়ার কারণ খুঁজছেন। তার বাদ পড়া আর খোকন সেরনিয়াবাতের মনোনয়ন পাওয়া নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন নগরীর সাধারণ বাসিন্দারা।

৩ এপ্রিল বিসিসি নির্বাচনের তফসিল ঘোষণার পরই আলোচনায় আসেন ১৫ আগস্ট কালোরাতে ঘাতক দ্বারা গুলিবিদ্ধ হয়ে বেঁচে যাওয়া মুক্তিযোদ্ধা আবুল খায়ের খোকন সেরনিয়াবাত, যিনি বঙ্গবন্ধুর ছোট বোন আমেনা বেগমের ছোট ছেলে, অর্থাৎ বঙ্গবন্ধুর ভাগ্নে। জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির ছোট ভাই এবং বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহর চাচা খোকন সেরনিয়াবাত। মনোনয়নপত্র কেনার পর থেকেই আলোচনা ছিল বরিশাল সিটিতে কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার বরিশাল সিটিতে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় আবুল খায়ের খোকন সেরনিয়াবাতকে। এতে বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর অনুসারীরা হতাশায় পতিত হলেও দলের মধ্যকার প্রতিপক্ষের নেতা-কর্মীদের মাঝে বাঁধভাঙা উল্লাস দেখা গেছে। শনিবার বিকালে এবং সন্ধ্যার পর নগরীতে আনন্দ মিছিল করেন বিসিসির সাদিকবিরোধী কাউন্সিলররা। মনোনয়ন নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষে উচ্ছ্বাস আর হতাশা রয়েছে। বিষয়টি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন নগরবাসী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com