• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ধূমকেতু এক্সপ্রেস দিয়ে ট্রেনের ঈদ যাত্রা শুরু

প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ১১:০৬
আপডেট: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ১১:০৬

ধূমকেতু এক্সপ্রেস দিয়ে ট্রেনের ঈদ যাত্রা শুরু

কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে ট্রেনের ঈদ যাত্রা।

সোমবার নির্ধারিত সময় সকাল ৬টার ধূমকেতু এক্সপ্রেস ৬টা ২০ মিনিটে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়।ধূমকেতু এক্সপ্রেস ২০ মিনিট দেরিতে ছাড়লেও বাকি ট্রেনগুলো কাছাকাছি সময়ে ছেড়ে গেছে। সকাল ৮টা পর্যন্ত আন্তঃনগর ও মেইল ট্রেনসহ ১০টি ট্রেনের মধ্যে ৮টি ট্রেন রাজধানী ছেড়েছে।