• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল

প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ২:৫৬
আপডেট: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ২:৫৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার রাত ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান মির্জা ফখরুল। প্রায় পৌনে এক ঘণ্টা তিনি সেখানে অবস্থান করেন বলে দলের একটি সূত্র জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার যুক্তরাষ্ট্র সফর নিয়ে গত শুক্রবার সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। তবে তত্ত্বাবধায়ক সরকার চায় না।

এরপরই গতকাল দুপুরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তার বাসায় দেখা করেন মির্জা ফখরুলসহ বিএনপির তিন নেতা। সেখানে উভয় পক্ষের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেসবুক পেজে বলা হয়েছে। এরপরই রাতে বিএনপিপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন দলটির মহাসচিব।

খালেদা জিয়াকে মূলত এসব বিষয় জানাতেই মির্জা ফখরুল তার সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানায় বিএনপির একটি সূত্র।