• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মার্কিন দূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক অবাধ নির্বাচন নিয়ে আলোচনা

প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ২:০২
আপডেট: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ২:০২

মার্কিন দূতের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক অবাধ নির্বাচন নিয়ে আলোচনা

ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি’র একটি প্রতিনিধি দল। গতকাল বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি’র প্রতিনিধিদলে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সূত্রমতে, মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে তার গুলশানের বাসভবনে যান বিএনপি’র তিন নেতা। সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামীর নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকের ব্যাপারে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র ব্রায়ান শিলার জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের এবং একটি অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পরে মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব বিষয়ে আলোচনা করেন। তবে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি বিএনপি নেতারা। বিএনপি সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন দেশের ঢাকাস্থ দূতাবাসসমূহে ঈদের শুভেচ্ছা কার্ড বিতরণ করছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাষ্ট্রদূতদের শুভেচ্ছা জানানো হচ্ছে।

একইসঙ্গে তত্ত্ববাধায়ক সরকারের অধীনে নির্বাচনের তাৎপর্য তুলে ধরে আলোচনা করবেন বিএনপি নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com