• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সরকারের মদদপুষ্টরাই অগ্নিকাণ্ড ঘটাচ্ছে: আমিনুল হক

প্রকাশ: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ৭:৩৬
আপডেট: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ৭:৩৬

সরকারের মদদপুষ্টরাই অগ্নিকাণ্ড ঘটাচ্ছে: আমিনুল হক

সরকারের মদদপুষ্ট লোকেরাই এই সব অগ্নিকাণ্ড ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল হক।

সোমবার বিকাল ৪টায় রাজধানীর উত্তরার বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানাতে ও এলাকা পরিদর্শন শেষে এ মন্তব্য করেন আমিনুল হক।এর আগে উত্তরার অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শন করেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাবেক ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে প্রতিনিধি দলটি। 

পরিদর্শনকালে বিএনপি নেতারা অগ্নিকাণ্ডে মার্কেটের ব্যবসায়ীদের সাথে, বিভিন্ন দোকানের কর্মচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭টি দোকান মালিক ও কর্মচারীদের প্রতি সহাভূতি জানান এবং পুড়ে যাওয়া বিভিন্ন দোকানের অংশ ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে আমিনুল হক বলেন, সারাদেশের মানুষ যখন গণতন্ত্র, স্বাধীনতা, ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনে যায়, ঠিক সেই মুহূর্তে একটার পর একটা দুর্যোগ ও দুর্ব্যবস্থা আমাদের ওপর চাপিয়ে দেয় এ আওয়ামী অবৈধ সরকার। 

তিনি বলেন, বর্তমান সময়ের এ অগ্নিকাণ্ডে আমরা দেখছি, মানুষের দোকানপাট পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু আমরা মনে করছি, এই অগ্নিকাণ্ডে শুধু দোকানপাটই পুড়েনি, এর ফলে লাখ লাখ মানুষের ভবিষ্যৎ পুড়ে গেছে। পরিশেষে তিনি দলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের ২০ হাজার টাকা ইফতারের জন্য নগদ অর্থ সহায়তা দেন।