• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আন্দোলন দেশের জনগণের বেঁচে থাকার লড়াই : টুকু

প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ১১:৫৬
আপডেট: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ১১:৫৬

আন্দোলন দেশের জনগণের বেঁচে থাকার লড়াই : টুকু

আন্দোলন দেশের জনগণের বেঁচে থাকার লড়াই উল্লেখ করে জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, এই লড়াইটা দেশের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, তাহলে দেশের জনগণ বাঁচবে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ধামরাইয়ের কালামপুরে ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় যুবদল আয়োজিত, প্রতিনিধি সভা ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

যুবদল সভাপতি বলেন, ‘বর্তমানে দেশের যে সমস্যা এই সমস্যা শুধু বিএনপির একার সমস্যা না। এটা সারাদেশের সকল জনগণের সমস্যা। মানুষ তিনবেলা ঠিকমত খেতে পারছে না। দরিদ্র সীমার নিচে বসবাস করছে। তাই এই লড়াই হচ্ছে দেশের মানুষের বেঁচে থাকার লড়াই। এ লড়াই সকলকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে তাহলে দেশের জনগণ বাঁচবে। তা না হলে, না খেয়ে মরতে হবে।’

টুকু বলেন, ‘এই সরকার গায়ের জোরে ক্ষমতা থাকার জন্য গণতন্ত্রকে সর্বস্তরে ধ্বংস করে দিয়েছে। মানুষের ভোটের আজ অধিকার নেই। এই সরকারের আমলে দেশে মানবাধিকার নেই।’

এ সময় তিনি আরও বলেন, ‘যতই গুম করা হোক, খুন করা হোক, নির্মম নির্যাতন-নিপীড়ন করা হোক শহীদ জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, দেশনায়ক তারেক রহমানের সৈনিকরা পিছু হটবে না। সকল ভেদাভেদ ভুলে আমাদের লক্ষ্য একটি এই ফ্যাসিবাদী সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না।’

তিনি বলেন, ‘আজকে একটাই দাবি এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় নিতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সে নির্বাচনে জনগণ নিজের হাতে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবে। তাহলে এ দেশের জনগণের রায়ে পরবর্তী সরকার হবে বেগম খালেদা জিয়ার সরকার। তারেক রহমানের সরকার।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com