• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

কেন এসেছিলেন চীনের এশিয়া অ্যাফেয়ার্সবিষয়ক বিশেষ দূত, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ৯:৩৩
আপডেট: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ৯:৩৩

কেন এসেছিলেন চীনের এশিয়া অ্যাফেয়ার্সবিষয়ক বিশেষ দূত, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

চীনের এশিয়া অ্যাফেয়ার্সবিষয়ক বিশেষ দূত দেং শিজুন গত ৬ এপ্রিল ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য বৈঠক করেন। চীনা বিশেষ দূত সে সময় মিয়ানমারসহ আসিয়ানের বেশ কয়েকটি দেশ সফর করেন।

চীনের এই বিশেষ দূতের সফর নিয়ে শুরু হয় নানা আলোচনা। এর মধ্যেই তার এই সফরের কারণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘চীনের বিশেষ দূত এসেছিলেন রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে। আমার সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছিল।’

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। ফরেন সার্ভিস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মন্ত্রী।

ড. মোমেন জানান, ওয়াশিংটন সফরের আগে চীনা বিশেষ দূতের সঙ্গে বৈঠক হয়েছে। সেটা ছিল সৌজন্য বৈঠক। তারা (চীন) অনেক দিন ধরে রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করছে। তারা খুব সুন্দরভাবে কাজ করছে। আমরা সব সময়েই আশাবাদী তারা (রোহিঙ্গারা) ফেরত যাবে।

মন্ত্রী বলেন, তারা (চীন) রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে ফ্যাসিলেটেড করছে। আমরা আশাবাদী। তবে আগে দুবার ডেট দিয়ে ভেস্তে গেছে। তাই রোহিঙ্গারা কবে ফেরত যাবে, সেটা এখনই বলতে পারছি না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com