• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে আমাদের রাজনীতি : জি এম কাদের

প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ৫:৪৯
আপডেট: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ৫:৪৯

দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে আমাদের রাজনীতি : জি এম কাদের

দলের প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে রাজনীতি করার কথা জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, দুর্নীতি, দুঃশাসন, টেন্ডারবাজি ও দলবাজির বিরুদ্ধে আমাদের রাজনীতি। আমরা বৈষম্যমুক্ত কল্যাণরাষ্ট্র গড়তে চাই।

আজ মঙ্গলবার এসএ গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও জাপা প্রেসিডিয়াম সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ দলের বনানী কার্যালয়ে জাপা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানাতে এলে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের মানুষ এখন নিজেকে অনিরাপদ ভাবছে এমন মন্তব্য করে জি এম কাদের বলেন, আমরা সুশাসন, আইনের শাসন ও ন্যায় বিচারভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।

জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে চলছে জানিয়ে তিনি বলেন, মানুষ এখন জাপার ওপর আস্থা রাখে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।