• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আমরা দোষারোপের রাজনীতি পছন্দ করি না : জি এম কাদের

প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ৫:৪২
আপডেট: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ৫:৪২

আমরা দোষারোপের রাজনীতি পছন্দ করি না : জি এম কাদের

সাম্প্রতিক সময়ের অগ্নিকাণ্ডকে সরকারের পক্ষ থেকে নাশকতার কথা বলা হচ্ছে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আমরা দোষারোপের রাজনীতি পছন্দ করি না। অগ্নিকাণ্ডকে নাশকতা বলতে হলে উপযুক্ত তথ্য-প্রমাণ দিতে হবে। অভিযোগ করলে বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করতে হবে। আমরা চাই আর যেন অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে। অগ্নিকাণ্ড ও নাশকতা প্রতিরোধে দায়িত্ব সরকারের।’

আজ বুধবার রাজধানীর কুড়িলে দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রেডিও, টেলিভিশন খুললে দেখা যায় প্রতিদিন বিদ্যুতের রেকর্ড উৎপাদন হচ্ছে এ কথা উল্লেখ করে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিদিন উৎপাদনের রেকর্ড হলে বিদ্যুতের লোডশেডিং কেন? বিদ্যুতের জন্য হাহাকার কেন? প্রতিদিনই বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হলে তা প্রচার করতে হবে কেন? বিদ্যুতের রেকর্ড প্রচার করে সাধারণ মানুষের সঙ্গে তামাশা করা হচ্ছে। বিদ্যুতের রেকর্ড প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। দেশের মানুষ বিদ্যুৎ না পেলে রেকর্ড দিয়ে কোনো লাভ হবে না।

তিনি বলেন, দেশের বেশির ভাগ মানুষ অভাবে আছেন। আনন্দ-উৎসব করার সামর্থ্য তাদের নেই। বেশির ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে। মধ্যবিত্তরা দিনে দিনে নিম্নমধ্যবিত্ত হয়ে যাচ্ছে আর নিম্নমধ্যবিত্তরা দরিদ্র হয়ে যাচ্ছে।

দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মৃধার আয়োজনে আরও উপস্থিত ছিলেন—সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, জাতীয় তরুণ পার্টির সাধারণ সম্পাদক মোড়ল জিয়াউর রহমানসহ অনেকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com