• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিল্প ও সাহিত্য

কাব্যচাষি : জাফর পাঠান

প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ১১:৪০
আপডেট: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ১১:৪০

কাব্যচাষি : জাফর পাঠান

কাব্যের চাষি আমি- করি কবিতা চাষ

নয়নে স্বপনে ফেলি- কবিতার শ্বাস,

ভাবতে গেলে দেখি- শব্দের খেলামেলা

শব্দেরা গাঁথে মালা, যায়না করা হেলা।

একেকটি বিষয়- যেন লাগে বিস্ময়

বিষয় বিশেষণে- গুণের মহাশয়,

ভাবঘন-ছন্দে- অন্ত্যমিল শস্যদানা

অনুপ্রাস চাষেও কোথাও নেই মানা।

শব্দালংকারে খচিত- কাব্য ফসল

কাব্যচাষির মননে- কল্লোলিত দোল,

একেকটি কাব্যে- নবজন্মের আনন্দ

ছন্দবদ্ধ ঝংকারে- নবানন্দে নন্দ্য।

কাব্য থেকে পাঠকের- আকর্ষিক স্বাদ

আমি কাব্য কৃষাণ, কাব্যপ্রেমে নিখাদ।

zabpathan@gmail.com