• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জাতীয় ঈদগাহে দিয়াশলাই-লাইটার আনবেন না: তাপস

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ৩:৪০
আপডেট: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ৩:৪০

জাতীয় ঈদগাহে দিয়াশলাই-লাইটার আনবেন না: তাপস

জাতীয় ঈদগাহের মাঠে দিয়াশলাই বা লাইটারজাতীয় কোনো বস্তু না আনার জন্য মুসল্লিদের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি বিষয়ে খোঁজখবর নিতে এসে মঙ্গলবার (২০ এপ্রিল) এ আহ্বান জানান তিনি।

তাপস বলেন, সম্প্রতি বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, সেইসঙ্গে রয়েছে তীব্র তাপদাহ। তাই নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে এসে কেউ নিজের সঙ্গে কোনো ধরনের দিয়াশলাই বা লাইটার আনবেন না। সবাই এ বিষয়ে সচেতন থাকবেন। নিরাপত্তা বাহিনী সদস্যরাও এ ব্যাপারে অত্যন্ত সজাগ থাকবেন।

তিনি আরো বলেন, আমরা সবাই মিলে খুব সুন্দর একটা পরিবেশে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করব। ঢাকাবাসীসহ সবাইকে জাতীয় ঈদগাহে আসার জন্য আবেদন জানাচ্ছি। মহিলাদের নামাজের জন্য এখানে আমাদের আলাদা ব্যবস্থা রয়েছে। মহিলাদের বের হওয়ার জন্য আলাদা গেটেরও ব্যবস্থা করা হয়েছে। নামাজ শেষে মুসল্লিরা বের হওয়ার সময় যেন কোনো হুড়াহুড়ি না হয়, সে কারণে বের হওয়ার জন্য আমরা পর্যাপ্ত পথ রেখেছি। ঝড়-বৃষ্টি হলে ভিতরে যেন পানি ঢুকতে না পারে তার জন্যও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনের সময়ের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com