• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

দেশের শতাধিক প্রেক্ষাগৃহে শাকিব-বুবলীর ‘লিডার, আমিই বাংলাদেশ’

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ১০:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩ ১০:৩৫

9666369000 1

দেশের শতাধিক প্রেক্ষাগৃহে শাকিব-বুবলীর ‘লিডার, আমিই বাংলাদেশ’

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দকে আরো বাড়িয়ে তুলতে এই ঈদে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন সুপারস্টার শাকিব খান। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। শবনম বুবলীর সঙ্গে জুটি বেঁধে এবার তিনি হাজির হচ্ছেন ‘লিডার, আমিই বাংলাদেশ’ নিয়ে।

এরই মধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। পাশাপাশি দুটি প্রকাশিত গান নিয়ে চলছে নানা রকম আলোচনা।

বেশ কিছু দিন আগে সিনেমাটির হলসংখ্যা কেমন হতে পারে তা নিয়ে ধারণা দিয়েছিলেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। সে সময় জানা গিয়েছিল, ঈদে সারা দেশে ১০০টি হলে সিনেমাটি মুক্তি পাবে। তবে আজ (২০ এপ্রিল) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, পূর্বঘোষণা অনুযায়ী মোট ১০০টি হলেই এবারের ঈদে সিনেমাটি দর্শক উপভোগ করতে পারবে।

প্রসঙ্গত, সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে শাকিব খান, বুবলীর পাশাপাশি আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ। সিনেমাটির ডিস্ট্রিবিউশন করবে টিওটি ফিল্মস।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com