• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সদ্য সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে রাজসিক বিদায় জানাল বঙ্গভবন

প্রকাশ: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩ ২:৩৪
আপডেট: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩ ২:৩৪

সদ্য সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে রাজসিক বিদায় জানাল বঙ্গভবন

সদ্য সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাজসিক বিদায় জানিয়েছে বঙ্গভবন। বিদায় বেলায় আবদুল হামিদকে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের একটি সজ্জিত দল বঙ্গভবনের ক্রেডেনসিয়াল মাঠে গার্ড অব অনার দেয়। এ ছাড়া বঙ্গভবনের প্রধান ফটকে তাকে দেওয়া হয় স্যালুট গার্ড। এরপর সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে নতুন ঠিকানা নিকুঞ্জে পৌঁছে দেওয়া হয়।

এর আগে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোঃ সাহাবুদ্দিন। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মোঃ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথি যোগ দেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।