• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাশিয়ায় পড়াশোনা, দেশে ফিরে বিয়ে, আজ লাশ উদ্ধার

প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ৭:০২
আপডেট: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ৭:০২

রাশিয়ায় পড়াশোনা, দেশে ফিরে বিয়ে, আজ লাশ উদ্ধার

রাজধানীর পল্লবীর বাসা থেকে শেফাত আকবর ওরফে প্রত্যয়ের (৩৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য শেফাতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে, রাশিয়া থেকে পড়াশোনা শেষে ফিরে বিয়ে করেন শেফাত। পরে বিচ্ছেদ হয়। সব মিলে হতাশাগ্রস্ত ছিলেন তিনি।

রাজধানীর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন।

পল্লবী থানার পুলিশ জানায়, শেফাত আকবরের গ্রামের বাড়ি যশোর শহরের বেজপাড়ায়। তিনি পল্লবীর দুই নম্বর সড়কের সি ব্লকের পাঁচ নম্বর বাসার তৃতীয় তলায় কয়েকজন মিলে ভাড়া থাকতেন। চাকরি করতেন একটি বায়িং হাউসে।