• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালের পথে খালেদা জিয়া(ভিডিও)

প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ৬:৪২
আপডেট: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ৬:৪২

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালের পথে খালেদা জিয়া(ভিডিও)

নিউজ ডেস্ক

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে গুলশানের বাসা থেকে বের হন বিএনপি প্রধান। তাকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। বেগম জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতা বাড়লে মাঝেমধ্যে তাকে হাসপাতালে নিতে হয়। বর্তমানে গুলশানের বাসভবন ফিরোজায় ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে বিএনপি প্রধানকে সাময়িক মুক্তি দেয় সরকার। এ পর্যন্ত ছয় দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

৭৭ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন শর্তসাপেক্ষ কারাগার থেকে ছাড়া পাওয়ার পর বেসরকারি এই হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকাদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারক করছে।