• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঝরনা ও গিরিখাত দেখতে মিরসরাই এসে কেন পথ হারাচ্ছেন পর্যটকেরা

প্রকাশ: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ৭:১১
আপডেট: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ৭:১১

ঝরনা ও গিরিখাত দেখতে মিরসরাই এসে কেন পথ হারাচ্ছেন পর্যটকেরা

মনোরম পাহাড়ি ঝরনা ও গিরিখাতের জন্য দেশের পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে চট্টগ্রামের মিরসরাই। তবে ঝরনা ও গিরিখাত দেখতে এসে পর্যটকদের হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে প্রায়ই।

গত দেড় মাসে মিরসরাইয়ের দুটি পর্যটন এলাকার গহিন জঙ্গলে ৩টি দলের ১৫ জন পর্যটক হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তাঁদের সবাইকে উদ্ধার করা গেলেও এসব ঘটনায় চিন্তিত বন বিভাগ, ইজারাদার ও পুলিশ।

মিরসরাইয়ে পর্যটক হারিয়ে যাওয়ার সর্বশেষ ঘটনাটি ঘটে ২৭ এপ্রিল খৈয়াছড়া ঝরনায়। ঢাকা থেকে আসা পাঁচ পর্যটক ঝরনার ওপরে উঠে সন্ধ্যা ঘনিয়ে এলে দিক ভুল করে হারিয়ে যান বনের গভীরে। পরে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) খবর পেয়ে রাত সাড়ে নয়টায় তাদের উদ্ধার করে মিরসরাই থানার পুলিশ।