• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

মেট্রোরেলে ঢিল: বাড়িছাড়া দুষ্কৃতকারীরা, চলছে মামলার প্রস্তুতি

প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩ ৪:১৬
আপডেট: সোমবার, ১ মে, ২০২৩ ৪:১৬

মেট্রোরেলে ঢিল: বাড়িছাড়া দুষ্কৃতকারীরা, চলছে মামলার প্রস্তুতি

নিউজ ডেস্ক

মেট্রোরেলের একটি কোচের জানালায় ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে কোচটির পূর্বপাশের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় জড়িত দুষ্কৃতকারীরা বাড়িছাড়া বলে জানা গেছে।

রবিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মেট্রোরেলের একটি কোচ আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কাফরুল থানায় লিখিত অভিযোগ দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঢিল ছোড়া ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। দুষ্কৃতকারীরা বাড়িছাড়া বলে জানিয়েছে ডিএমটিসিএল।

সোমবার (০১ মে) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, একটি চক্র তৈরি হয়েছে, যারা মেট্রোরেলে ঢিল ছোড়ে। এমন ঘটনা কিন্তু প্রায়ই ঘটছে। আমরাও দুষ্কৃতকারীদের খুঁজছি, তারা সবাই বাড়িছাড়া। তাদের আমরা এমন শাস্তি দেবো ভবিষ্যতে যেন মেট্রোরেলে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে।

জানা গেছে, ঘটনাস্থলের পাশে বহুতল ভবন রয়েছে। কোনো দুর্বৃত্ত পূর্বপাশের কোনো ভবন বা ছাদ থেকে ঢিল ছুড়ে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।